মানিকগঞ্জ: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রচেষ্টা বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার বিকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ কমরেড অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, সিপিবি কেন্দ্রীয় নেতা কমরেড আজাহারুল ইসলাম, সিনিয়র সিপিবি নেতা কমরেড মিজানুর রহমান, কমরেড মজিবর রহমান, কমরেড আরশেদ আলী, কমরেড নাসির উদ্দিন, নাজমুন্নাহার নাজ, কাজী হোসনে আরা, দুলাল বিশ্বাস প্রমুখ। তারা বলেন, মানিকগঞ্জের মানুষ গ্যাস না পেয়েও দীর্ঘদিন ধরে গ্যাসের বিল দিয়ে যাচ্ছে। তারপরও যদি আবার গ্যাসের দাম বেড়ে যায় তাহলে সমস্যা আরো বেড়ে যাবে। একারণে গ্যাসের মূল্যবৃদ্ধি না করার জন্য সরকারকে অনুরোধ করছি। সরকার জনসাধারণের স্বার্থের পরিপন্থি কাজ করলে জনগণ তা প্রতিহত করবে —ইত্তেফাক
