মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব নামক স্থানে সড়ক দূর্ঘটনায় লিয়াকত আলী (৫৫) নামের ফুটপাথের রেডিমেট গার্মেন্টস কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় তার ছেলে শরিফুল ইসলাম মারাত্বক আহত হয়েছেন।
নিহত লিয়াকত আলী গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের রাহাত আলীর ছেলে।
আজ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব বাজারের ওপর এ দূর্ঘটনা ঘটে।
আহত শরিফুল ইসলাম জানান, মেহেরপুর বাজারে কাপড় বিক্রি করে নিজস্ব স্যালোইঞ্জিনচালিত আলগামনে চড়ে বাড়ি ফিরছিলাম। গাঁড়াডোব বাজারের কাছে আসতেই হঠাৎ আলগামনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়।
স্থানীয়রা জানান, আহতাবস্থায় লিয়াকত আলী ও তার ছেলেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডাক্তার লিপু জানান, চিকিৎসাধীন অবস্থায় লিয়াকত আলী মারা গেছেন। এছাড়া শরিফুল ইসলামকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখন আশংকামুক্ত।
ইত্তেফাক/এএন
