কাজ করে পাওনা ১০০ টাকা চাইতে গিয়ে মারধরে প্রাণ হারিয়েছেন কক্সবাজার রামু উপজেলার রাজারকুল গ্রামের দিনমজুর আবদু শুক্কুর। তিনি ওই এলাকার মৃত মুফিজুরের ছেলে।
নিহতের মা ছলিমা খাতুন জানিয়েছেন, সম্প্রতি শুক্কুর ওই এলাকার মৃত আবু বক্করের ছেলে হাবিল উদ্দিনের ক্ষেতে ধানকাটার কাজ করেছেন। পারিশ্রমিকের ১০০ টাকা চাওয়ার জন্য শুক্কুর বুধবার সকালে তার বাড়িতে যান। এ সময় হাবিল লাঠি নিয়ে তাকে বেদম মারধর শুরু করে। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মারধরে দিনমজুর আবদু শুক্কুরের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, আবদু শুক্কুরের মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এসএস
