সুদের টাকার চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৮:০৩

নাটোরের সিংড়ায় আব্দুল মতিন নামে এক কসমেটিক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি পৌর শহরের পাড়া জয়নগর মহল্লার মৃত আবু তাহেরের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, সুদের টাকার চাপ সইতে না পেরে সিংড়া বাজারের কসমেটিক ব্যবসায়ী আব্দুল মতিন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আখতারুজ্জামান বলেন, ব্যবসায়ী আব্দুল মতিন গ্যাস ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে বিষয়টি নিশ্চিত করেন।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি।

ইত্তেফাক/বিএএফ