বীর মুক্তিযোদ্ধা কালিচরণ চন্দ্র রায়ের ঘর তৈরি করে দিলো ঢাকাস্থ সংগঠন “জেগে আছি”।
মুক্তিযোদ্ধা কালিচরণ থাকেন কিশোরগঞ্জ-তারাগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া বগুড়া খালের ঢালে একটি চাটাইয়ের ঘরে। সেখানে ঝড়-বৃষ্টিতে যতটা না সমস্যা হয়, তারচেয়ে বেশি সমস্যা হয় শীতে। শীতের কনকনে বাতাস ঢোকে চাটাইয়ের বেড়ার ফাঁক দিয়ে।
তার চাটাইয়ের বেড়ার ঘর ভেঙে সেখানে টিনের ১৮ হাত লম্বা একটি ঘর তুলে দিয়েছে জেগে আছি। জেগে আছি’র প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা যায়, বিজয় দিবসকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা কালিচরনের জন্য ঘরখানি করে দেওয়া হলো। কালিচরণ ১৬ ডিসেম্বরে তার নিজের ঘরে উঠতে পারবেন বলে আমরা আশা করছি।
কালিচরণ একজন সনদবিহীন মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তিনি রণাঙ্গনে অস্ত্র হাতে শত্রুর মোকাবেলা করেছেন। কিন্তু স্বাধীনতার ৪৫ বছর পরও তার ভাগ্যে সরকারি সহায়তা জোটেনি।
কালিচরণ অনেকবার চেষ্টা করেছেন একটি সনদের জন্য। কিন্তু সফলতার মুখ দেখেননি। তবে এখনো হাল ছাড়েননি। চেষ্টা করে যাচ্ছেন, আবেদন করে যাচ্ছেন মন্ত্রণালয়ে। তার আশা তিনি একটি মুক্তিযোদ্ধা সনদ নিশ্চয় পাবেন।
ইত্তেফাক/এএন
