গাংনীতে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১০:১১
 
গাংনীর ধর্মচাকী গ্রাম থেকে হাবিবুর রহমান (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার থানাপাড়া এলাকার শাহার আলী ছেলে।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গ্রামের ভজাপাড়া এলাকায় রাস্তার উপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
 
এ খবর নিশ্চিত করে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
 
হাবিবুর রহমানের চাচী সকিনা খাতুন জানান, হাবিবুর রহমান ধর্মচাকী গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
 

ইত্তেফাক/এএম।