আমাকে কাশ্মীর পাঠান, সমস্যার সমাধান করে দেব --------------মমতা ব্যানার্জি

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০০:৩২

আমাকে কাশ্মিরে পাঠান, সমস্যার সমধান করে দেব। লোকসভা নির্বাচনের পর জোট সরকার গঠন হলেই আমরা কাশ্মির সমস্যার সমাধান করবো। বুধবার কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে এ কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, জঙ্গলমহলে পেরেছি, কাশ্মিরেও পারবো।

মমতা বলেন, নরেন্দ্র মোদির সরকার কাশ্মির সমস্যার সমাধান করতে পারেনি। এর পরই তার প্রস্তাব, আমাকে দায়িত্ব দেবেন। আমি কাশ্মির গিয়ে থাকব। আমি সবসময় ইতিবাচক থাকি। তাই আশা করি পারবো। মমতা দাবি করেন, কান্দাহার বিমান ছিনতাই কাণ্ডের সময় তিনি যেতে চেয়েছিলেন। বলেন, আমি বলেছিলাম, যাত্রীদের ফিরিয়ে আনব। আমি এসব বলতে চাই না। তবে যশবন্ত সিনহা এটা ফাঁস করে দিয়েছিলেন।

পাশাপাশি মমতা এদিন অভিযোগ করেন , তার মোবাইলে আড়ি পাতা হচ্ছে।