মেয়ের বিয়ের খরচ দিয়ে গৃহহীনদের ৯০টি বাড়ি দান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৬:১০
 
মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা অর্থ দিয়ে গৃহহীন দরিদ্রদের ৯০টি বাড়ি তৈরি করে দিচ্ছেন ভারতের এক ব্যবসায়ী। যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট জানায়, ৯০টি বাড়ি তৈরিতে খরচ হচ্ছে ৭০ থেকে ৮০ লাখ রুপি খরচ করার কথা ছিল ভারতের ধনী ব্যবসায়ী অজয় মুনতের। কিন্তু তিনি সেই অর্থ দিয়ে গৃহহীনদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছেন।
 
পূর্ব ভারতের আওরঙ্গবাদ জেলায় গম ও কাপড়ের ব্যবসা করেন অজয়। নিজের মেয়ের বিয়ের জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ লাখ টাকা ব্যয় করার কথা ছিল। এই অঞ্চলের ধনীদের হিসেব অনুসারে তাই হওয়ার কথা। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্তটা বদলালের তিনি। নিজের মেয়ের বিয়েতে খরচ করার বদলে তিনি দুই একর জমির উপর যত্ন করে ৯০টি বাড়ি তৈরি করেন। এরপর যথাযোগ্য উপায়ে খুঁজে বের করে ৯০ জন গৃহহীনকে হস্তান্তর করা হবে ঘরগুলো।
 
তিনি তার ঘরগুলো দেয়ার জন্য যে মানুষগুলোকে বাছাই করছেন তাদের ক্ষেত্রে শর্ত ছিল- অবশ্যই দরিদ্র হতে হবে, তারা গৃহহীন অথবা কোন বস্তিতে বসবাস করছে এবং কোন নেশা করার বদ অভ্যাস তাদের নেই।
 
দুই একর জমির ওপর তৈরি করা তার এই ঘরগুলো ১২-২০ বর্গফুটের। প্রতিটি বাড়ির দুটি দরজা ও দুটি জানালা আছে। সেখানে আলো আসার যথেষ্ট ব্যবস্থা রয়েছে।
 
 
বাবার এমন সিদ্ধান্ত বেশ খুশি মেয়ে শ্রেয়া। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাবা অত্যন্ত ভাল একটি কাজ করেছে। আমরা সবাই তার এই উদ্যোগকে সমর্থন করি। বিয়ের পর আমি এবং আমার স্বামী এই বাড়িগুলোর চাবি গৃহহীনদের হস্তান্তর করব।
 
তিনি আরো বলেন, আমার বিয়েতে এটা বাবার সেরা উপহার। ইন্ডিপেন্ডেন্ট ডটকম ডটইউকে।
 
ইত্তেফাক/আরএ