বাঁচানো গেল না বিরল প্রজাতির ডলফিনটি

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০০:৩৪

পদ্মার মাওয়াঘাটের কাছে একটি বিরল প্রজাতির ডলফিন মারা গেছে। জেলেদের কারেন্টজালে এটি আটকা পড়ে। পরে নানা চেষ্টা করেও এটিকে বাঁচানো যায়নি। গতকাল বুধবার জেলেরা পদ্মা নদীর মাওয়া পয়েন্টে মাছ ধরছিলেন। হঠাত্ তাদের জালে ডলফিনটি আটকে যায়। জালসহ নৌকায় ডলফিনটি তোলার পর সেটিকে বাঁচানোর চেষ্টা করেন বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক তপন দে’র নেতৃত্বে একটি দল। পদ্মার চরে তারা পাখি পর্যবেক্ষণ করছিলেন। এসময় তাদের খবর দেওয়া হয়। তপন দে জানান, উদ্ধারকৃত প্রাণীটি গংগেটিক ডলফিন। এটি বিরল প্রজাতির। মারা যাওয়া ডলফিনটি ফরমালিন দিয়ে পদ্মা সেতু জাদুঘরে রাখা হবে।