জগন্নাথপুরে মহান বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৩০
 
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
 
শুক্রবার সকাল আটটায় স্বরূপ চন্দ্র সরকারি হাই স্কুল মাঠে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরসালিন। এস আই সাইফুল আলমের নেতৃত্বে প্যারেড সালামে অংশ নেন পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে কুচকাওয়াজ, গালর্স গাইড, শরীর চর্চা প্রদর্শনী, ক্রীড়া অনুষ্টান ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়। এদিকে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। সকাল সাড়ে নয়টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদসহ দলীয় নেতাকর্মী। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
 

ইত্তেফাক/এএম।