রাজধানীর কাওরান বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক (২৫) নিহত হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি জানান, তাত্ক্ষণিক এই যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার পরনে ছিল নীল রঙের প্যান্ট ও শার্ট।
উদ্ধারকারী শফিকুল জানান, কাওরান বাজার এলাকায় প্রজাপতি গুহার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
