ভাটারায় এক শ্রমিকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৪:০৪
 
রাজধানীর ভাটারায় এক নির্মাণ শ্রমিকের হাত-পায়ের রগ ও গোপন অঙ্গ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তার নাম শ্রী উত্তম (৩৫)।
 
শনিবার সকালে চৌধুরী মসজিদ রোডের একটি বাড়ি থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ভাটারা থানার ওসি জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আজ সকালে তার বাসায় হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়। কি কারণে তার ওপর হামলা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
 
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ওই শ্রমিকের জরুরি অপারেশন  চলছে।
 

ইত্তেফাক/এএম।