জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট যুবকের মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৭:০৭
নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ ট্রাকটিকে আটক করেছে থানা পুলিশ। 
 
শনিবার সকালে উপজেলার গোলনা ইউনিয়নের ডোমার-ডিমলা সড়কের ভাদুরদরগা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নুর আলম (২২)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নজিরবাড়ী গ্রামের নজির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘটনার দিন জলঢাকা আসার পথে মোড় ঘুরানোর সময় ব্যাটারি চালিত অটো থেকে পড়ে যান নুর আলম। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক (বগুড়া-ট-১১-১৫১৯) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। 
 
 
ইত্তেফাক/এমআই