ফরিদপুরের সালথায় শনিবার দুপুরে মো. বাচ্চু শেখ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহত কৃষককে নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের শৈালডবী গ্রামে মৃত আব্দুল রকন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শৈালডবী গ্রামের একটি মাঠে নিজ জমিতে কাজ করছিলো বাচ্চু শেখ। হঠাৎ করে প্রতিপক্ষের কয়েক জন লোক এসে তাকে এলাপাথারীভাবে কুপিয়ে পালিয়ে যায়। বাচ্চুর মাথায় ৩টি কোপের দাগ রয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সালথা থানায় নিয়ে যায়। সেখানে কর্মরত পুলিশ আহত কৃষককে আগে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। তবে কি কারণে তাকে কুপিয়ে আহত করা হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।
ইত্তেফাক/আরএ
