নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শনিবার সাময়িকভাবে ছয় শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন, আব্দুল হামিদ বাপ্পি (ফার্মেসি, চতুর্থ ব্যাচ), সাজ্জাদ শিহাব (ইংরেজি, অষ্টম ব্যাচ), নাসির আহম্মেদ রানা (ইংরেজি, অষ্টম ব্যাচ), সাইফুল হক রুপু (খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান, অষ্টম ব্যাচ), ১০ম ব্যাচ), নাসির হোসেন (অর্থনীতি, ১০ম ব্যাচ) ও জাহিদুর রহমান নাইম (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।
প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাবারের ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ওই দুই শনিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন কর্মী-সমর্থক আহত হন।
জানা গেছে, শনিবার রাত ১২টায় নোবিপ্রবি ভিসি ড. এম অহিদুজ্জামান, প্রক্টর মুশফিকুর রহমান, আব্দুস সালাম হল প্রভোস্ট ড. ইউসুফ মিয়াস ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বৈঠক করেন। পরে উপাচার্য ড. অহিদুজ্জামান সাধারণ শিক্ষার্থীদের সামনে আব্দুস সালাম হলে বহিরাগতদের নিয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত ছয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের ঘোষণা দেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম অহিদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সাময়িকভাবে বহিষ্কৃতদের পরে আলোচনা করে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হবে। এ ঘটনায় মামলা হবে।
ইত্তেফাক/এএসএমইউ
