মেঘনা পেট্রোলিয়ামের দুই কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ২১:৫৪
জ্বালানি তেল আত্মসাতের অভিযোগে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন, মঘনা পেট্রোলিয়াম লিমিটেডের  বরখাস্তকৃত ম্যানেজার (অপারেশন্স) ও নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোর সাবেক ইনচার্জ শামসুল আরেফিন চৌধুরী এবং সাবেক ডেপুটি ম্যানেজার কাজী আবু জাফর। 
 
রবিবার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম আসামিদের গ্রেফতার করে।
 
দুদক সূত্র জানায়, ২০১৪ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ২৫ এপ্রিল পর্যন্ত আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ফতুল্লা ডিপো হতে ৬৬ লাখ ৪১ হাজার ৪৫৪ টাকার জ্বালানি তেল অবৈধভাবে অন্যত্র অপসারণের মাধ্যমে বিক্রি করে আত্মসাৎ করেন। দুদকের অনুসন্ধানে  অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দুদক একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। 
 
 
ইত্তেফাক/এমআই