রাজধানীতে অস্ত্রসহ ৩ ভুয়া ডিবি গ্রেফতার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১২:২৬
 
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগ।
 
গ্রেফতারকৃতরা হলেন- মো. সামছুল হক হাওলাদার (৪৫), মো. কামাল মৃধা (৩০) ও মো. আমির হোসেন ওরফে বাবু (২৮)। 
 
রবিবার সন্ধ্যায় সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা (পূর্ব) বিভাগের অস্ত্র উদ্ধার টিম তাদেরকে গ্রেফতার করে।
 
এ সময় তাদের হেফাজত থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একজোড়া হাতকড়া ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিলেন।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।-ডিএমপি নিউজ
 
 
ইত্তেফাক/কেকে