সবুজে মোড়ানো শহর

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৮:২৪

সরোয়ার রানা

 

সেন্ট্রাল পার্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পরিদর্শিত নগর উদ্যান, যা বিশ্বের অন্য পার্ক থেকে ব্যতিক্রম। এর কারণ এটি গড়ে উঠেছে কৃত্রিমভাবে পরিকল্পিত পরিকল্পনা মাধ্যমে। হাজার হাজার বৃক্ষ লাগিয়ে আর লেক খনন করে এটি তৈরি করা হয়েছে। এটি পৃথিবীর বৃহত্তম পার্কের মধ্যে অন্যতম ও আকর্ষণীয় । পৃথিবীর নানাপ্রান্ত থেকে লক্ষ লক্ষ প্রকৃতিপ্রেমী এখানে ভিড় জমান সৌন্দর্য উপভোগ করার জন্য। পার্কটি নিউইয়র্কের জিরো পয়েন্ট কলোম্বাস সার্কলের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত। পার্কের পাশেই রয়েছে কয়েকটি মেট্রো স্টেশন। এছাড়াও আপনি পেন স্টেশন বা গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন থেকে বাসে করে সহজে যেতে পারবেন এই পার্কে । শহরের প্রাণকেন্দ্রে বিরাট এলাকাজুড়ে সবুজের সমারোহ, লেক বিনোদনের আধুনিক ব্যবস্থা সম্বলিত এমন একটা পার্ক, যার জন্য নিউইয়র্কবাসী সত্যিই গর্ব করতে পারেন।

প্রতিবছর এখানে প্রায় ৪ কোটি লোক বেড়াতে আসেন। এখানে বহু মার্কিন জনপ্রিয় চলচ্চিত্র, টিভি সিরিয়াল ও বিদেশি চলচ্চিত্রের দৃশ্যধারণ করা হয়েছে। বর্তমানে সেন্ট্রাল পার্ক কনজার্ভেন্সি নামের অলাভজনক একটি বেসরকারি-সরকারি যৌথ প্রকল্প উদ্যানটির দেখাশোনা করে, যার পেছনে বছরে ৬ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার ব্যয় হয়। পার্কটি কয়েকটি ভাগে বিভক্ত। এর বিভিন্ন স্থানে রয়েছে দৃষ্টিনন্দন ২৯টি ভাস্কর্যসহ ৪৮ মনুমেন্ট রয়েছে ২৫ হাজারের অধিক গাছ। 

আমি আর বাবু দা সেন্ট্রাল পার্কের পাশে অবস্থিত মেট্রো স্টেশনে নেমে প্রবেশ করলাম। এখানে ২০টি গেট রয়েছে। বাবু দা বেশ প্রাণশক্তি সমৃদ্ধ, লম্বা পথ হেঁটে পাড়ি দেওয়ার জন্য জুড়ি মেলা ভার, পার্কের আকর্ষণীয় সব জায়গা সম্পর্কে তার জানা ছিল। পার্কে রয়েছে ৬.১ মাইল দীর্ঘ রাস্তা, যা রানিং, সাইকিং, রোলার স্কেটিয়ের জন্য আদর্শ এবং যা অহরোহ আপনার চোখে পড়বে। ঘোড়ার গাড়ি, সাইকেল রাইড বা রিকশায় নিদিষ্ট ভাড়া গুনে পুরো পার্কে ঘুরে দেখা যায়, কিন্তু আমরা পায়ে হেঁটে পার্ক দেখতে সিদ্ধান্ত নিলাম এই পার্কটি কয়েকটি ভাগে বিভক্ত। এর এক একটির আকর্ষণীয় নাম এবং এর পেছনে একটি ইতিহাস রয়েছে। এখানে ২০টি গেট রয়েছে, এদেরও আলাদা আলাদা নাম রয়েছে। এখানে রয়েছে কয়েকটি নির্জন প্রকৃতির খুব কাছে থেকে অনুভব করার মতো জায়গা। এসব জায়গা একেক ঋতুতে একেকরকম সাজে সজ্জিত হয়। এর একটি শেক্সপিয়র গার্ডেন। শেক্সপিয়ার গার্ডেন বিশ্রামের জন্য নিখুঁত জায়গা এর শান্ত ও রোমান্টিক পরিবেশের কারণে। এছাড়া গার্ডেনটি বিবাহের জন্য একটি জনপ্রিয় স্থান। বিটলের গায়ক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং শান্তিকর্মী জন লেননের ৪৫তম জন্মদিনে নিউইয়র্ক সিটি তার স্মৃতিতে ২.৫ একর জমিতে গড়ে তোলে এটি। দিনটি ছিল ৯ অক্টোবর, ১৯৮৫। ৭১তম এবং ৭৪তম রাস্তার মাঝে সেন্ট্রাল পার্ক ওয়েস্টের কাছাকাছি অবস্থিত, যা বিটলসের গানের ‘স্ট্রবেরি ফিল্ডস চিরকালের’ শিরোনাম অনুসারে নামকরণ করা হয়েছে। আরো রয়েছে (কোপ খাট) কাঠের  তৈরি দৃষ্টিনন্দন বসার জায়গা।

পার্কে রয়েছে আকর্ষণীয় কনসার্ভেটোরি গার্ডেন। ৬ একর জমির ওপর ৩টি অংশে বিভক্ত ফরাসি, ইটালি, ইংলিশ নামে  তৈরি দৃষ্টিনন্দন জায়গা, যা একটি থেকে অন্যটি ব্যতিক্রম। এটি খুবই সুন্দরভাবে সাজানো, যা এক দেখাতেই আপনাকে মুগ্ধ করবে। এটি ভেন্ডার ভিল গেটের প্রবেশপথে অবস্থিত।

পার্কের আরেক আকর্ষণ হলো দ্য রাম্বেল পাহাড়ের শিলালিপি আর কাঠের তৈরি দৃষ্টিনন্দন হাঁটার রাস্তা। এটি পার্কের দক্ষিণ প্রান্তের মধ্যেভাগে অবস্থিত। পার্কের কয়েকটি জায়গায় দেখা মেলে বড় বড় পাথুরে খণ্ড। ম্যানহাটনের ৪টি ভিন্ন ধরনের বেডরক রয়েছে সেন্ট্রাল পার্কে। উঁচু-নিচু পথ, সংযোগ সেতু সব জায়গায় সুরুচিবোধের ছোঁয়া, যা বেশ আকর্ষণীয়। পাকের দক্ষিণ প্রান্তের কাছে রয়েছে র্যাট রক, যা রক ক্লাইমবারদের বেশ আকৃষ্ট করে।

সেন্ট্রাল পার্কে ছোট বড় সব মিলিয়ে ৭টি জলাধার রয়েছে। সব কৃত্রিমভাবে খনন করা হয়েছে। সবচেয়ে বড় জলাধার হলো জ্যাকলিন কেনেডি ওনাসিস রিজাভ। এটি ১৮৫৮ থেকে ১৮৬২ সালে নির্মিত হয়েছে। চিলড্রেন গেটে প্রবেশ করলে সেখানে একটি খেলার মাঠ রয়েছে। শিশুদের জন্য বিনোদনের জন্য বেশকিছু স্থান রয়েছে। পার্কের দক্ষিণ-পূর্বে সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানা অবস্থিত, যা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। আছে সেন্ট্রাল পার্ক কেরৌসেল, সেই সাথে সামারে খোলা হয় অ্যামিউজমেন্ট পার্ক ভিক্টোরিয়ান গার্ডেনস। শীতে এই অ্যামিউজমেন্ট পার্কটি বন্ধ থাকে। ভিক্টোরিয়ান গার্ডেনস একটি ঋতু ঐতিহ্যবাহী শৈলী বিনোদন পার্ক, যা নিউইয়র্ক সিটির ম্যানহাটানের সেন্ট্রাল পার্কের ওলম্যান রিঙ্কে অবস্থিত।

নিউইয়র্ক সিটির মধ্যে সেন্ট্রাল পার্ক তার দর্শকদের জন্য বৈচিত্র্যপূর্ণ আয়োজন করে থাকে। পার্কটিতে বিভিন্ন মৌসুমি আয়োজন রয়েছে। সেগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, শিক্ষাভ্রমণ থেকে শুরু করে সিজনাল বেশকিছু আয়োজন থাকে। বিভিন্ন দেশের সংস্কৃতি চর্চার অনন্য একটি স্থান এটি।

আসলে পুরো পার্ক একদিনে ঘুরে এর সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয়। কারণ এটি একেক ঋতুতে একেকরকম সৌন্দর্যের ঢালি নিয়ে হাজির হয়!

 

আবুধাবি