সেই শিশুটি শেখ মুজিব

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৯:৫৩

একটি শিশু জন্মেছিল

টুঙ্গিপাড়ার ঘরে,

সেই শিশুটির জন্মদিনে

আনন্দ খুব ধরে।

 

আকাশেতে খুশির জোয়ার

বয় যে সুখের বান,

সেই সুখেতে বাঙালিরা

প্রাণ খুলে গায় গান।

 

একটি শিশুর কাছে আমরা

থাকব সবাই ঋণী,

জাতির পিতা মহানায়ক

শেখ মুজিবুর তিনি।

 

ষষ্ঠ শ্রেণি, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট