সিরিয়ার সংঘাতপূর্ণ আলেপ্পো নগরীর পূর্বাঞ্চল থেকে এ পর্যন্ত কমপক্ষে ২৫ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। গত সপ্তাহে ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া শুরু করা হয়।
মঙ্গলবার আন্তর্জাতিক রেডক্রস কমিটি একথা জানায়। কমিটির মুখপাত্র ইনগি সাদকি এএফপিকে বলেন, ‘গতকাল (সোমবার) আমরা পূর্ব আলেপ্পো থেকে ১৫ হাজার লোককে সরিয়ে নিয়েছি। বৃহস্পতিবারও সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়। এক্ষেত্রে দুই দিনের সংখ্যা বিবেচনা করলে সরিয়ে নেয়া মোট লোকের এ সংখ্যা ২৫ হাজারে দাঁড়াবে।’ তিনি জানান, সেখানে এখনো হাজার হাজার লোক বাসে ওঠে চলে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
