বিজয় দিবস উপলক্ষে গাংনীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘দহন’ মঞ্চায়িত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে সোমবার রাতে ইউনুছ আলী শাওন রচিত হাসানুজ্জামান মালেকের নব নাট্যায়নে অধ্যাপক সাইদুর রহমানের নির্দেশনায় মেহেরপুর থিয়েটারের পরিবেশনায় নাটকটি মঞ্চায়িত হয়।
এর আগে একাত্তর সম্মিলন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। একাত্তর সম্মিলন পরিষদের আহবায়ক মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল আমিন ধূমকেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুজিবনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার রায়। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কথা সাহ্যিতিক রফিকুর রশীদ রিজভী। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, মুজিবনগর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেন ও পৌরসভার প্যানেল মেয়র নবীরউদ্দীন। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন, গাংনী আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, প্রভাষক সালাউদ্দীন ও একাত্তর সম্মিলন পরিষদের যুগ্ম আহ্বায়ক সবুক্তগীন মাহমুদ পলাশ ও নকীম উদ্দীন প্রমুখ। এর আগে সকালে প্রথম কর্মসূচির চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এএন
