বড়দিন ও নতুন বছরের বিশেষ আয়োজন আমারি ঢাকায়

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৯
বড়দিন এবং ইংরেজি নববর্ষের উৎসবমুখর পরিবেশ এ আমারি ঢাকায় রয়েছে বিশেষ আয়োজনl এই উৎসব মুখর আয়োজন থাকছে স্পেশাল রুম অফার এবং আকর্ষণীয় স্পা নিয়েl পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন ইংরেজি নববর্ষের তুর্কি স্পেশাল সেট ডিনার উপভোগ করতেl থাকবে সান্তা ক্লজ আর আকর্ষণীয় গিফটl
 
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাসকেড লাউঞ্জ এবং আমায়া ফুড গ্যালারিতে থাকছে বড়দিনে দিন ও রাতের খাবারের সাথে থাকছে তুর্কি সেট মেনু, যা আপনি পাচ্ছেন ২৫০০++ টাকায় তার সাথে আমায়া রেগুলার মেনু এবং আলাকার্ট মেনু তো থাকছেই l
 
ব্রিজ স্পা অফার
 
আকর্ষণীয় ব্রিজ স্পা হ্যাম্পার অফার চলবে ২০ ডিসেম্বর থাকে ৫ জানুয়ারি পর্যন্ত l  সতেজ কারক ম্যাংগো স্টিকি রাইস সেট (৩পিস) এবং ৬০ মিনিট গিফট ভাউচার উপভোগ করা যাবে ৮০০০++ টাকায়l জেসমিন লেমন সেট (৩পিস) এবং ৬০ মিনিট গিফট ভাউচার পাচ্ছেন ৭৫০০++ টাকায় এবং ৬০ মিনিট গিফট ভাউচার পাচ্ছেন ৭ হাজার ৮০০++ টাকায়l
 
বড়দিনের এই আমেজ আর সাথে আমারি ঢাকা নিয়ে আসছে আকর্ষণীয় রুম প্যাকেজ। সুপিরিয়র কুইন রুম পাচ্ছেন ১৫ হাজার ৪৯৯ টাকায় এবং সিঙ্গেল অথবাডা বলরুম , জুনিয়র সুইট রুম পাচ্ছেন ১৯ হাজার ৪৯৯ টাকায় l
 
এই প্যাকেজ আর সাথে থাকছে আমায়া ফুড গ্যালারিতে সৌজন্যমূলক বুফে সকালের নাস্তা এবং ২৪ ও ২৫ ডিসেম্বর দিন ও রাতের খাবারে বড়দিনের স্পেশাল সেট মেনু (লেটচেক আউট এর সুযোগ থাকছে দুপুর ৩টা পর্যন্ত ) ব্রীজ স্পাতে থাকছে ৩০% ডিসকাউন্ট , খাবারের উপর থাকছে ২০% ডিসকাউন্ট এছাড়া ও সুইমিংপুল এবং ফিটনেস সেন্টার ব্যবহার করুন একদম ফ্রিl এই প্যাকেজ ২৩-২৭ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
 
ইত্তেফাক/এমএইচ