ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১২:৩৮
 
ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুতের তারে জড়িয়ে রুমন মুন্সি (২২) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। তিনি পৌর সদরের দাড়িয়ার মাঠ গ্রামের ডাবলু মুন্সির ছেলে। 
 
থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, রুমন মুন্সি কলেজের রাস্তার পাশে শওকত আলীর বাসায় কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান তিনি। 
 
পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে