বগুড়ার ধুনট উপজেলায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা ময়দানে জুম্মার নামাজে দেশের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুরুগ্রাম স্কুল মাঠের সামনে বিশ্ব ইজতেমার বিশাল ময়দানে জুম্মার নামাজ আদায়ের জন্য দলে দলে মুসুল্লিরা আসতে থাকেন।
জুম্মার নামাজে ঈমামতি করেন সৌদি আরব জামায়াতের সাথী মাওলানা শেখ আহম্মেদ। তিনি মোনাজাতে বিশ্ব শান্তি এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহর সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।
বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে বগুড়া মার্কসের সদস্য মুফতি আলা উদ্দিনের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে সরুগ্রাম স্কুলের সামনে ৩৯তম বিশ্ব ইজতেমা শুরু করা হয়।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির জানান, বিশ্ব ইজতেমা ময়দানে দেশ-বিদেশের লক্ষাধিক মুসুল্লি অংশ নেন।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা কাকরাইল মসজিদের আহলে সুরার সদস্য মাওলানা রবিউল হকের পরিচালনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।
ইত্তেফাক/ইউবি
