২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগলের এই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন!

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২১:৩৬

২০১৪ সালের ২২ অক্টোবরে চালু হয়েছিল এই অ্যাপ। কোন অ্যাপ বন্ধ করছে গুগল?

বর্তমানে যে কোনও বিষয়ে আমাদের যে কোনও প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গুগলেরই দ্বারস্থ হই। গুগলের এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলোর সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনও ধারণা নেই। তবে এমনও অনেক গুগল অ্যাপ রয়েছে, যেগুলি বেশ জনপ্রিয়। যেমন,  গুগল পে, গুগল অ্যাসিসটেন্ট, গুগল ডু-র মতো একাধিক অ্যাপ রয়েছে যেগুলি আমাদের নানা প্রয়োজন সহজে মেটাতে সক্ষম। গুগল-এর তেমনই একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ বন্ধ করে দিচ্ছে সংস্থা।

জানা গিয়েছে, আগামী ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগল-এর ব্যাপক ব্যবহূত অ্যাপ ‘ইনবক্স’। ২০১৪ সালের ২২ অক্টোবর জিমেইল ব্যবহারকারীদের জন্য চালু হয়েছিল এই অ্যাপ। এ বার ‘ইনবক্স’-এর পরিবর্তে ‘বানডেলস’ ফিচারটি যুক্ত করা হবে জিমেইল-এর সঙ্গে। এই ‘বানডেলস’ ফিচারে একই বিষয়ের একাধিক মেল গ্রুপ করে রাখা যাবে। এ ছাড়াও একাধিক নতুন ফিচার যুক্ত হচ্ছে জিমেইল-এর সঙ্গে।