ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবাষির্কী পালন করেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাদেক কুরাইশী।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন-৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক তুষার বিন ইউনুস, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সৈয়দ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুত্ফর রহমান মিঠু, সাংবাদিক মনসুর আলী, শাহিন ফেরদৌস, শাহ নাজমুল ইসলাম, ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবনী তুলে ধরে বলেন, মুক্তিযোদ্ধার মত স্বাধীনতা যুদ্ধে ইত্তেফাকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেজন্য ইত্তেফাককে স্বাধীনতা পদবী দেয়া দাবি জানান ও জেলা পর্যায়ে সকল সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের খবর পত্রিকার পাতায় ছাপানোর আহ্বান জানান। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএস
