আলোচনা সভা, কেক কাটা ও র্যালির মধ্যে দিয়ে নওগাঁয় দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নব-নির্বাবাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাবিকুল আকতার, একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারি, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, কায়েশ উদ্দিন, সহ-সভাপতি আজাদ হোসেন মুরাদ, সিনিয়ন সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জেলার সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি প্রদ্যুৎ ফৌজদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাড. মহসিন রেজা, আবৃত্তি পরিষদের সহ-সভাপতি রফিকুদ্দৌলা রাব্বি।
IMG0
ক্লাবের যু্গ্ম সম্পাদক শফিক ছোটন অনুষ্ঠান সঞ্চালন করেন। আর স্বাগত বক্তব্য রাখেন আমাদের নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক।
অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সদস্যরা, বরেন্দ্র রেডিও, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলার সভাপতি তসলিমা আক্তার, উদিচী শিল্পগোষ্ঠী, আবৃত্ত পরিষদ, মানাপ, নওগাঁ থিয়েটারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কলাকুশলী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে একটি র্যালি জেলা প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিকাল ৩টায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ইত্তেফাক পত্রিকার পুরাতন পাঠক, সামাজিক ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/কেকে
