নেত্রকোনায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৬:১৯
নেত্রকোনায় দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
 
শনিবার নেত্রকোনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কেক কাটা হয়। পরে ইত্তেফাকের প্রবীণ পাঠক ভাষা সৈনিক ডা. এম হামিদ খানের সভাপতিত্বে এবং ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাজাহারুল ইসলাম, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আটপাড়া আওয়ামী লীগ সভাপতি খায়রুল ইসলাম, জেলা বারের সাবেক সম্পাদক এডভোকেট শহীদুল্লাহ, মহিলা পরিষদের সম্পাদক ও নারী নেত্রী তাহেজা বেগম, সাংবাদিক এম ফখরুল হক, সাংবাদিক একেএম আব্দুল্লাহ, সাংবাদিক আলপনা বেগম সাংবাদিক মনিরুজ্জামান, এবং কবি এনামুল হক পলাশ।
 
ইত্তেফাক/ইউবি