দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সিলেট অফিসে দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, স্বাধীনতা সংগ্রামসহ এদেশের প্রতিটি ন্যায় সঙ্গত গণমানুষের আন্দোলনে ইত্তেফাক ভূমিকা রেখে চলছে। আগামীতেও ইত্তেফাক দেশের মানুষের স্বার্থ রক্ষায় নিরপেক্ষ ভূমিকা রাখবে।
ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হুমায়ূন রশিদ চৌধুরী ও ফখরুল ইসলামের পরিচালনায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সমিউল ইসলাম, সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, করিম উল্লাহ মার্কেটের অন্যতম স্বত্বাধিকারী সানা উল্লাহ ফাহিম, আতাউল্লাহ সাকের, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন সিলেটের সভাপতি ফয়সল আহমদ বাবলু, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেক, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আব্দুল বাছিত রানা, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা হাবিবুর রহমান তালুকদার, আহসান হাবীব, তজম্মুল আলী রাজু, শিপন আহমদ, মো. আল-আমীন, জসিম উদ্দিন, উদয়ন নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মো. সিকন্দর আলী, আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন, সিরাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম খান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
