কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪২
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
 
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার রায়পুরে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা ২ নারী ও ১ শিশুকে নিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন- দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব পেন্নাই গ্রামের মফিজ মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (২৮), তার ছেলে নিজাম (৪) এবং তার বড় বোন ও রায়পুর গ্রামের রকিব উদ্দিনের স্ত্রী নাছরিন আক্তার (৩৫)।
 
ইত্তেফাক/এসএস