সুনামগঞ্জ:সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার দুটি প্রাইমারি স্কুলে বিভিন্ন জাতের গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাছে ক্রীড়া সামগ্রী যেমন- ফুটবল, লুডু, দাবা, ব্যাট ও শিক্ষকদের মাঝে বিভিন্ন জাতের চারা বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা অফিসার ইয়াসমিন নাহার রুমা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সহকারী শিক্ষা অফিসার সুলেমান মিয়া, শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা আফিয়া বেগম, সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব প্রমুখ —ইত্তেফাক
