ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জসিম উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন পরিচালনা-২) এর উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় যে, আপিল বিভাগের সিএমপি নং-২৯৪/২০১৯ ও ২৯৫/২০১৯ এর বিগত ২৫ মার্চ ২০১৯ তারিখে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত রাখার আদেশ প্রদান করেছেন। আপিল বিভাগের আদেশ প্রতিপালনার্থে ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
