খুশকি চিরতরে দূর করতে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:১৫
শীতকালে শুষ্ক মৌসুমে আমাদের চুল ও ত্বক রুক্ষ হয়ে পড়ে, দেখা দেয় খুশকি সমস্যা। এতে চুল উজ্জ্বলতা হারায়, মলিন দেখায় আপনাকে।
 
তবে এ নিয়ে চিন্তার কিছু নেই, কিছু পদ্ধতি মানলে আপনি চাইলে ঘরে বসেই চুলের খুশকি তাড়াতে পারবেন!
 
আসুন তাহলে জেনে নিই ঘরে বসে এক মিনিটে খুশকি চিরতরে বিদায় করার কৌশল।
 
-চুল ভিজিয়ে নিন। এরপর এক টেবিল চামচ খাবার সোডা নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ম্যাসেজ করুন। এক মিনিট পর ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন। উল্লেখ্য, এভাবে চুল ধোয়ার সময় বা পরে কখনও শ্যাম্পু ব্যবহার করবেন না।
 
-বড় দুই চামুচ পাঁতি লেবুর রস ভালো করে চুলের গোড়ার স্তরে লাগিয়ে নিন। এর কিছুক্ষণ পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া  বড় এক কাপ পানি নিয়ে তার মধ্যে বড় এক টেবিল চামুচ পাঁতি লেবুর রস মিশিয়ে নিন। এরপর এই পানি দিয়েই পুরো চুল ধুয়ে ফেলুন।
 
-এই পদ্ধতি ব্যবহারের প্রথম দিকে আপনার চুল হয়ে উঠতে পারে শুষ্ক। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এতে আপনার চুলের গোড়া থেকেই প্রাকৃতিকভাবে তেল উৎপন্ন হবে। আপনি নিজেই অনুভব করতে পারবেন খুশকি কমে গেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ