আক্কেলপুর রেল স্টেশনে অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৭
জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশনে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
 
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রেল স্টেশনের প্লাটফর্মে যুবকটি মারা গেছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। তার বয়স আনুমানিক (৩০) বছর।
 
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘আক্কেলপুর রেলস্টেশনে অজ্ঞাত যুবকের মৃত্যুর খবর পেয়েছি। লাশ নিয়ে আসার জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত করার পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ