মুন্সীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হলেন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ২০:২৪
মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। 
 
চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও নারী সদস্য প্রার্থী ও পাঁচজন সাধারণ সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন, ২ নম্বর আলী আহম্মদ বাচ্চু, ৩ নম্বর ওয়ার্ডে হাজী মির্জা নেকবর হায়দার, ৪ নম্বর ওয়ার্ডে মোঃ ইকবাল হোসেন, ৫ নম্বর  ওয়ার্ডে মনির হোসেন মিটুল, ৬ নম্বর ওয়ার্ডে এম মাহবুব উল্লাহ নির্বাচিত হয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচন হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। ৮ নম্বর ইদ্রিস আলী শেখ, ৯নং ওয়ার্ডে আনিছুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডে তাজুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডে গোলাম রসুল সিরাজী, ১২ নম্বর ওয়ার্ডে আরিফুর রহমান, ১৩ নম্বর আফসার উদ্দিন ভূইয়া, ১৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হোসেন ও ১৫ নম্বর ওয়ার্ড সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি