ফচিক শ্রমজীবী ইউনিয়ন নির্বাচনে হারুন-কাজল পূর্ণ প্যানেলে বিজয়ী

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৩০

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন বুধবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে শ্রমিক-কর্মচারী পরিষদে হারুন-কাজল-বারিক প্যানেল এবং সংগ্রাম পরিষদের সাঈদ-বাসার রেজাউল করিম প্যানেলের মধ্যে হারুন-কাজল-বারিক পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়। বেসরকারি ফলাফলে বিজয়ীরা হলেন- সভাপতি শাহ্ মো. হারুন অর রশিদ, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজল কুমার বসু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারিক, সাংগঠনিক সম্পাদক মোক্তার সরদার ও অর্থ সম্পাদক মনিরুজ্জামান। এছাড়া বিভিন্ন বিভাগে সদস্য পদে নির্বাচিতরা হলেন- প্রশাসন বিভাগে রেজওয়ানুল হক, ইক্ষু বিভাগে মেহেদী হাসান, পরিবহন বিভাগে আবুল কালাম আজাদ, যান্ত্রিক বিভাগে সুভাস কর, রসায়ন ও বিদ্যুত্ বিভাগে দেলোয়ার হোসেন।