সহজেই মেদ কমাবেন যেভাবে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৪
প্রতিদিন নানা ভাবে ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই মেদ কমছে না। তলপেটে চেপে বসা চর্বি বেড়েই চলেছে। মেদ কমাতে আপানার প্রাণান্ত চেষ্টা যেন বিফল হচ্ছে। আপনি ডাক্তারের কাছেও দৌড়ে যাচ্ছেন।
 
গবেষণা করে দেখা গেছে, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে পরিমাণ রাসায়নিক উপাদান থাকে তা যে কারো শরীরের জন্য ক্ষতিকর। এ রাসায়নিক ও বেহিসাবি জীবনযাত্রা শরীরে মেটাবলিজমের হার কমিয়ে দেয়। আর এ কারণেই দেখা দেয় বাড়তি মেদ।
 
চিকিৎসকের কাছে গিয়ে বারবার উপস্থিত হতে হবে না। আপনিই পারেন এর সমাধান করতে। ঘরে থাকা উপাদানে তৈরি বিশেষ পানীয় প্রতিদিন এক গ্লাস করে পান করলে আপনি দেখবেন মেদ ঝরে যাচ্ছে।
 
পানীয় তৈরির উপকরণ : বাতাবি লেবু অর্ধেক, শশা আকেটি, আদাবাটা এক চা চামচ, পার্সলে পাতা ১ গোছা, দুই গ্লাস পানি।
 
প্রস্তুত প্রণালী : সব উপাদান একসঙ্গে ব্লেন্ড করে জুস গ্লাসে ঢালুন। প্রতিরাতে ঘুমানোর আগে এ পানীয় এক গ্লাস পান করুন। এক সপ্তাহে এর ফল বুঝতে পারবেন।
 
প্রতিরাতে ঘুমানোর আগে এ পানি পান করবেন। মেদ কমতে থাকাসহ হাইপারটেনশান, ডায়াবেটিস ও হৃদযন্ত্র ভালো থাকবে।
 
 
 
ইত্তেফাক/এমআই