নাটোরে পিস্তল, তিন রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একাধিক মামলার পলাতক আসামি রিপন ও খোকাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের বড়হরিশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রিপন শহরের মল্লিকহাটি এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ও খোকা বড়হরিশপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে।
নাটোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি পালসার মোটরসাইকেলসহ রিপন ও খোকাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। রিপনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা এবং খোকার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী ও মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত দুইজনই বেশ কয়েক মাস ধরেই পলাতক ছিল।
ইত্তেফাক/ইউবি
