'বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হয়'

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৮:২৪
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, 'বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হয়। দেশকে পরিচালনা করা হয় উল্টো পথে।'
 
তিনি বলেন, 'শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানের উৎকর্ষ সাধনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চেয়েছিলেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী জয়নুল উৎসব এবং বার্ষিক লোকজ মেলার উদ্বোধনকালে এ কথা বলেন।
 
সংস্কৃতিমন্ত্রী প্রকৃত বাঙালি হিসেবে গড়ে ওঠার জন্য শিল্পীসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশে পরিণত করতে শিল্পাচার্যের অসাম্প্রদায়িক চেতনা ও আদর্শ ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।'
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী মিসেস জাহানারা আবেদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
এ সময় চারুকলা শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে ভারতীয় শিল্পী যোগেন চৌধুরী এবং বাংলাদেশের শিল্পী আবুল হাশেম খানকে 'জয়নুল সম্মাননা-২০১৬' প্রদান করা হয়।
 
ইত্তেফাক/এসএস