জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯০.৭৫

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৯:১০
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর ৯০.৭৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এই পাসের হার গত বছরের চেয়ে ৫.২৭ শতাংশ বেশি।
 
বোর্ড কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার এ ফলাফল ঘোষণা করে।
 
এ বছর বোর্ডের ১,২০৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২১১ টি কেন্দ্রের অধীনে ১,৭৯,০৯৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে মোট ১ লাখ ৬২ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী পাস করেছে। এ বছর পাসের হার বিগত বছরের চেয়ে বেড়েছে। এ বছর পাস করেছে ৯০.৭৫ শতাংশ এবং গত বছরে পাস করেছিল ৮৫.৪৮ শতাংশ।
 
এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৪,১৩৫ জন। এ সংখ্যা গত বছরের চেয়ে ১,৮৬৭ জন বেশি। জিপিএ -৫ প্রাপ্তদের মধ্যে ৬,৩১৫ জন ছাত্র এবং ৭,৮২০ ছাত্রী। পরীক্ষায় ৯১.১৪ শতাংশ ছাত্র এবং ৯০.৪২ শতাংশ ছাত্রী পাস করেছে। নগর এলাকায় বিদ্যালয়ে পাসের হার ৯৪.১৮ শতাংশ। পার্বত্য জেলা ছাড়া নগরীর বাইরের স্কুলগুলোতে পাসের হার ৮৮.৩২ শতাংশ।
 
জেলাগুলোর মধ্যে কক্সবাজারে ৯৪.৩২ শতাংশ, রাঙ্গামাটি জেলায় ৮৮.৩২ শতাংশ খাগড়াছড়িতে ৮৯.৭০ শতাংশ এবং বান্দরবানে ৮৩.৫৫ শতাংশ পাস করেছে।
 
ইত্তেফাক/এসএস