সালিশে অপমান সইতে না পেরে আত্মহত্যা!

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৩২

মহেশপুর উপজেলার কুল্লাহপাড়ায় গ্রাম্য শালিশের নির্দেশে সাজা ও অপমান সইতে না পেরে চার সন্তানের জনক শওকত আলী আত্মহত্যা করেছেন। বুধবার রাতে বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেন। পরকীয়া প্রেমের ঘটনায় গ্রাম্য সালিশে শওকত আলীকে ১০ হাজার টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। উপজেলার কুল্লাহপাড়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে শওকত আলীর সঙ্গে তার প্রতিবেশী মোফাজ্জেল হোসেনের স্ত্রী তিন সন্তানের জননী আনজুরা খাতুনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল।

ভৈরবা ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান, শওকত আলীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহে মর্গে পাঠানো হয়েছে।