জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সভা আজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ০৯:০৩
 
জাতীয় প্রেস ক্লাবের ২১তম দ্বি-বার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার সকাল ১০টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
 
সভার আলোচ্য সূচি হচ্ছে— সাধারণ সম্পাদকের রিপোর্ট, কোষাধ্যক্ষের রিপোর্ট, অডিট রিপোর্ট ও নির্বাচন। 
 
শনিবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 
 
দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য ক্লাব সদস্যদের অনুরোধ জানানো হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। —বাসস
 
 
ইত্তেফাক/কেকে