ভারতে পাচার হওয়া ৭ কিশোর-কিশোরীকে বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। ফেরত আসা এ সব বাংলাদেশিরা ২ বছর আগে ভারতে পুলিশের হাতে আটক হওয়ার পর সে দেশের কারাগারে বন্দী ছিল। ফেরত আসারা হলো- লাবনী, মারুফা, দিদার, রাসে, শরিফ, রাকিব ও সোহেল। এদের বাড়ি যশোর, খুলনা, পিরোজপুর ও বরিশাল জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইকবাল হোসেন জানান, দুই বছর আগে মিথ্যা চাকরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতে যায় এসব কিশোর- কিশোরী। এক পর্যায়ে বারাসাতে পুলিশের হাতে আটক হয় তারা। বন্দী থাকে কারাগারে। সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাদের ঠাঁই হয় কিশোর ও নব জীবন শেল্টার আশ্রমে। সেখান থেকে মানবধিকার সংগঠনের উদ্যোগে দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দেশে ফেরত আসে তারা। রাতেই তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/এমআই
