গাবতলীতে সোমবার অর্ধদিবস হরতাল আহ্বান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৯:২০
বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের মুক্তির দাবিতে আগামী ২ জানুয়ারি গাবতলী উপজেলায় আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে। 
 
শনিবার দুপুরে গাবতরী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ডা. ছাবেদ আলী এ কর্মসূচি ঘোষণা করেন। 
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দৌলতজামান সরকার, থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার, পৌর বিএনপির সহ-সভাপতি কায়দুজ্জোহা টিপু, পৌর কাউন্সিলর মতিউর রহমান মতি, সোহেল রানা, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোনারুল ইসলাম টুটন, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমুখ।
 
প্রসঙ্গত, হামলা ও  নাশকতার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাইফুল ইসলামকে গত ২৯ ডিসেম্বর তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।
 
ইত্তেফাক/ইউবি