খাদ্য ও কৃষি খাতের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৪১

আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস্ গ্লোবাল আয়োজন করছে ‘৪র্থ ফুড এন্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৯’। এছাড়া এই প্রদর্শনীর পাশাপাশি ‘৪র্থ পোল্ট্রি এন্ড লাইভস্টক বাংলাদেশ ইন্ট্যারন্যাশনাল এক্সপো-২০১৯, ‘৪র্থ এগ্রো ক্যামিক্যাল বাংলাদেশ এক্সপো-২০১৯’ এবং ‘ইন্টারন্যাশনাল প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং এক্সপো-২০১৯ চলছে। ৩০ মার্চ পর্যন্ত ঢাকাস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িলে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল ঢাকাস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িলে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমিনুল ইসলাম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), ইমরান আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সেমস্ গ্লোবাল এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।