মধুখালীতে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ০৯:৫৩
 
ফরিদপুরের মধুখালীতে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
 
জানা গেছে, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে একই গ্রামের হায়দার আলীর ছেলে রাসেল প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় ছাত্রীর বাবা ঘটনার বিষয়ে প্রতিবাদ করলে রাসেল তাকে মারপিট করে আহত করে। শনিবার মধুখালী থানা পুলিশ রাসেলকে আটক করে থানায় নিয়ে যায়।
 
মধুখালী থানার এস আই মো. তোফজ্জল জানান. অভিযোগের ভিত্তিতে রাসেলকে গ্রেফতার করে যৌন হয়রানি আইনের ১০ ধারায় মধুখালী থানায় একটি মামলা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে