সিরিয়ান অস্ত্রবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১১:২৯
সিরিয়ায় অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ৬ বছর ধরে চলা যুদ্ধ এর মাধ্যমে শেষ হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
 
নিউইয়র্কে ১৫ সদস্যের কাউন্সিলের সদস্যদের প্রত্যেকেই এই চুক্তির সমর্থন জানান। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় এই অস্ত্রবিরতি কার্যকর হচ্ছে। দুই পক্ষই এসময় বিমান হামলা ও বোমা হামলা থেকে বিরত থাকবে।
 
তবে এই চু্ক্তির পরপরই সিরিয়া জোড়া আত্মঘাতী হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে। রয়টার্স
 
ইত্তেফাক/এমএইচ