ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চাঁদা না দেয়ায় এক কলেজ ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে যুবলীগ নেতা আকিল উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। আহত আল মাসুম ভূইয়া শুভ (১৮) উপজেলার দেওড়া গ্রামের কদর উদ্দিনের ছেলে।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে হামলাকারী যুবলীগ নেতা আকিল ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শুভর সহপাঠীরা। এতে পৌর ডিগ্রিকলেজের শতাধিক শিক্ষার্থী ও সচেতন লোকজনও অংশ নেয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ ডিসেম্বর শাহজাদাপুর ইউপি যুবলীগের সম্পাদক আকিলের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি মহাবিদ্যালয়ের ব্যবসা ব্যবস্থাপনা (বিএমএ) বিভাগের ছাত্র শুভকে একদল সন্ত্রাসী মারপিট করে। ২৬ ডিসেম্বর এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা হয়। মুমূর্ষু অবস্থায় সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
