উদ্ভট সব দাবি করা নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার উন্নাসিকতার নতুন উদাহরণ উপস্থাপন করেছেন। ট্রাম্পের মতে, কোনো কম্পিউটারই নিরাপদ নয়, তাই তার প্রশাসনের কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু প্রতিদিনের যোগাযোগ কর্মকাণ্ডে ই-মেইলের পরিবর্তে কুরিয়ার ব্যবহার করা হবে।
ডোনাল্ড ট্রাম্প খুব কম সময় ই-মেইল ব্যবহার করে থাকেন, তবে সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি অনেক সক্রিয়। ফ্লোরিডার মার আ লাগোতে নতুন বছর বরণের পার্টিতে ট্রাম্প বলেন, যদি আপনার খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু পাঠানোর থাকে, তাহলে সেটা আপনার পুরোনো পদ্ধতিতে অর্থাৎ কুরিয়ারে পাঠানো উচিত। কারণ আপনাদের আমি বলি, কোনো কম্পিউটারই নিরাপদ নয়।
এছাড়া হ্যাকিং সংশ্লিষ্ট ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতা বিষয়ক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘বেশ, আমি এ ব্যাপারে নিশ্চিত হতে চাই। কারণ, এটা খুবই গুরুতর অভিযোগ।’ তিনি বলেন, রাশিয়া হ্যাকিং করতে পারে এ ধরনের কোন সন্দেহ থাকলে তাদের যুক্তরাষ্ট্রের তথ্যপ্রবাহে ঢোকার সুযোগ দেয়া অযৌক্তিক। ট্রাম্প বলেন, ‘আমি অনেক হ্যাকিংয়ের কথা জানি। আর হ্যাকিংয়ের তথ্য প্রমাণ করা খুবই কঠিন। এবং আমি অনেক কিছু জানি, যা অন্যরা জানে না।’ এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
