রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত রিক্সা বন্ধের জন্য অভিযান পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
রবিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে এই ব্যাটারিচালিত রিক্সা বন্ধের ঘোষণা দেয় রাসিক। এবং রাসিকের পক্ষ থেকে বলা হয়েছিলে আগামী ২০১৭ সালের প্রথম দিন থেকে নগরীকে ব্যাটারিচালিত রিক্সা বন্ধ করে দেওয়া হবে। এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে অভিযানের সময় ব্যাটারিচালিত রিক্সা মালিকরা বিক্ষোভ করে। ব্যাটারিচালিত রিক্সা মালক ও চালকের পক্ষ থেকে বলা হচ্ছে, 'আমাদের ব্যাটারিচালিত রিক্সা রুটি রুজির ব্যবস্থা করে। এই গাড়ি রাসিক তুলে দিলে আমরা কি করে সংসার চালাবো।'
ইত্তেফাক/এসএস
